যুগ যুগ ধরে শারীরিক সুস্থতা নিশ্চিত করতে জয়তুন ব্যবহৃত হয়ে আসছে। এমনকি পবিত্র কুরআন এ জয়তুন ফলের কথা উল্লেখ করা হয়েছে। এই ফলে রয়েছে নানা ধরনের ঔষধি উপাদান। যা শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে। কিন্তু আমাদের মধ্যে কয়জন জয়তুন ফল ও তেলের উপকারিতা সম্পর্কে জানে? খুব কম মানুষই জানে।
নবীজীর (সা.) প্রিয় ফল জয়তুন জয়তুন ফল, আমাদের নবী (সা.) এর প্রিয় ফল গুলোর মধ্যে একটি। মহান আল্লাহ তায়ালা সূরা ত্বিনের প্রথম আয়াতে দুটি ফলের কসম খেয়েছেন। তার একটি ত্বীন ও অপরটি ছিল জয়তুন। তাই এই জয়তুন গাছকে মুবারক গাছ হিসেবে গন্য করা হয়। প্রিয় নবী (সা.)- এর খুবই পছন্দের ফল ছিল এই জয়তুন। আর এর তেল রাসূল (সা.) নিজে ব্যবহার করতেন। পাশাপাশি অন্যদের ও ব্যবহার করতে উপদেশ দিতেন। প্রিয় নবী (সা.), জয়তুন ফল ও তেলকে বরকত ও প্রাচুর্যময় হিসেবে উল্লেখ করেছেন

Reviews
There are no reviews yet.